নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সকল সনাতনীরা নিশ্চিতভাবে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারে। তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। সরকারও চেষ্টা করেছে সকলের সমান অধিকার নিশ্চিত করতে। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা চাই সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করুক।
তিনি মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের নয়াহাট মিয়া নগর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিধিরাম ধোপির বাড়ীর গীতা সংঘ পূজা উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সকল ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। সুতরাং যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বজায় রাখা সবার জন্যই জরুরি।
এর আগে তিনি চালিতাতলী বাজার শীল সংঘ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বিএনপি ও পূজা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সভাপতি লিয়াকত আলী জসিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, আবু বক্কর, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, গীতা সংঘ পূজা কমিটির সাবেক সভাপতি গোপাল দাস, সাবেক সাধারণ সম্পাদক দুলাল দাস, বর্তমান সভাপতি বাসুদেব দাস, সাধারণ সম্পাদক মিঠুন দাস, শীল সংঘ পূজা কমিটির সাবেক সভাপতি রনজিৎ কুমার শীল, বর্তমান সভাপতি প্রদীপ কুমার শীল, সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইউনুস বক্স, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ বাচ্চু, ইসমাইল মির্জা, অঙ্গ সংগঠনের কামাল উদ্দিন, তসলিম উদ্দিন, আবুল কালাম নিজামী, জাকির হোসেন জাহেদ, ইমাম হোসেন, মনছুর আলম, মো. হোসেন, আবদুল আজিজ, মানিক হোসেন, জাহেদুল আলম, খোরশেদ আলম, দিদারুল আলম প্রমুখ।