বাঁশখালীর রত্নপুর অগ্রযাত্রার আত্মপ্রকাশ উদযাপন উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীর রতœপুরে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বাঁশখালীর রতœপুর চুনতি বাজারসংলগ্ন মাঠে রতœপুর অগ্রযাত্রার ২০২৬ সালের আত্মপ্রকাশ উদযাপন উপলক্ষে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব এবং জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মো. মারুফুল হক চৌধুরী মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হেফাজ উদ্দিন, তরুণ দল নেতা আবু তাহের, মো. ফোরকান, শাহ উদ্দিন, রুপন সেনসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মারুফুল হক চৌধুরী মারুফ বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শক্তি ও প্রতিভাকে সঠিক পথে কাজে লাগাতে হলে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে হবে। মাদক একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই তরুণদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়। জয়-পরাজয় মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে। তরুণেরা মাঠে থাকলে সমাজ আরও প্রাণবন্ত হবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি রতœপুর অগ্রযাত্রার এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বলেন, তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং এলাকায় সুস্থ ক্রীড়া ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়ামূলক আয়োজনের মাধ্যমে বাঁশখালীর তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাঁশখালীর রতœপুরে ফুটবল প্রীতি ম্যাচের এ আয়োজন তরুণদের ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার প্রসারে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন