
নিউজগর্ডেন ডেস্ক: গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের চট্টগ্রাম শহরস্থ কেন্দ্রীয় দপ্তরে অদ্য ৬ টা ৩০ ঘটিকায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। সভাপতি প্রস্তাবিত শাখার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দরবারের খেদমতের কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।
এসময় কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও উরকিরচর শাখার সাবেক সভাপতি মোঃ ইউছুপ আলী, প্রস্তাবিত শাখার আহবায়ক জনাব নুরনবী আদনান, মাহমুদুল হক ওয়কিব, ফরহাদুল ফজল ফাহিম, কামরুদ্দীন উমর, জাকারিয়া জকু, মোঃ জোহা প্রমুখ।
খবরটি পড়েছেনঃ 10









