
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
এসআরবি সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার কোতোয়ালী থানার বাদামতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হালিশহর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর ঢাকার কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছেন।
গ্রেপ্তারের পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









