নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসে। সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় এই ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ এক আলোচনা সভায় কেক কাটার মাধ্যমে দিবসটিকে পালন করা হয়।
গৌতম মিত্রের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা শোবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী, সমীর কুমার বসু , সমীর সরকার , অনিক সাহা তন্ময়, তনুব্রত দত্ত, বঙ্কিম চন্দ্র, বনিল রায় সীমান্ত দাস, মনসুর আহমেদ খান, খোকন প্রমুখ।
অপর্ণা রায় বর্তমান সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সকল সদস্যকে আগামীতে দেশের সার্বভৌমত্ব সম্প্রীতির স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান।