নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে হবে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোমাবাজি, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে নগরীর বায়েজিদ টেক্সটাইল মোড়ে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির বাসায় অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, জননিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এসব নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আরও বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবে। কোনো অপশক্তি যেন সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আবদুল মান্নান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ জসিম উদ্দিন, খোরশেদ আলম টিটু, জাবেদ সাফায়াত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নান্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের, মোহাম্মদ আজিজ আজম, আলতাফ হোসেন অনিক, সোহাগ গাজী, মনির হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওসমান, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোদাচ্ছের, সদস্য সচিব মোঃ সোহেল, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন পাপ্পু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আলম সহ প্রমুখ।

সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বায়েজিদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন