ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরী: ফটিকছড়ির কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব নাছির উদ্দীন বাহাদুর আর নেই। শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ফটিকছড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।