নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম আবির্ভাব দিবস, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক অনুষ্ঠান আজ ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী মঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ ইপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরুবন্দনা, হরি ওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীশ্রী বিশ্বনাথের রুদ্রাভিষেক, বিশেষ পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন ধর্ম সম্মেলন, আনন্দবাজাওে মহাপ্রসাদ বিতরণ। সমগ্র অনষ্ঠান পরিচালনা করেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
গতকাল ১৬ নভেম্বর সোমবার বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং যুগল পায়রা অবমুক্তির মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, মঠের ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, কর্মকর্তা সমীর পাল, রঞ্জিত মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক অনজন দাশ, সাংবাদিক রনজিত কুমার শীল, বাসুদেব দাশ ও মঠের সাধু-সন্তুুরা এসময় উপস্থিত ছিলেন। আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হবে।
এছাড়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা,স্বাস্থ্যসেবা কর্মসূচী, অখ- প্রদীপ প্রজ¦লন, বস্ত্র বিতরণ, মেধাবী-গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, কবিগান, পাল্টা কীর্ত্তন, মাতৃ সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন ও দুপুর ও রাতে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।