কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযানে মহানগর পুলিশ অধ্যাদেশে একজন এবং জিআর পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-২৬৬/২০২৬ করা হয়েছে।

একই দিন পৃথক অভিযানে জান্নাতুল ফেরদৌস (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ৩২৩/৫০৬ ধারায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নেতৃত্বে থানা পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে। এতে এএসআই জাকির হোসেন ও এএসআই মোস্তফা কামাল দায়িত্ব পালন করেন।

গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন