শহীদ আবরার ফাহাদের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে: শাহজাহান

  চট্টগ্রাম, ৭ অক্টোবর ২০২৬: আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। বুধবার চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী […]

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০/০৯/২০২৬ ইং তারিখে CHDNEWS-এ প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে কুউদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং আমার মালিকানাধীন সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও ভূয়া তথ্য প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। প্রকাশিত ওই সংবাদের মাধ্যমে আমার মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার সামাজিক ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। তাই উক্ত […]

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনে নগর আমীর নজরুল ইসলাম

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর […]

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম: মেয়র শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: খেলাধুলার সুযোগ বাড়িয়ে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নগরীর প্রতিটি এলাকায় খেলার পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত ক্রীড়া […]

বিশ্বকে দেখাতে চাই, সব সম্প্রদায় নিরাপদ: ডিসি জাহিদ

নিউজগর্ডেন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিক ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করছেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন—এই বার্তা বিশ্বকে জানাতে হবে। একই সঙ্গে দুর্গোৎসব ঘিরে গুজব, অপপ্রচার ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে […]

বাঁশখালী ইকোপার্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: এমপি জহিরুল ইসলাম

নিউজগর্ডেন ডেস্ক: বাঁশখালী ইকোপার্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, ‘বাঁশখালী ইকোপার্ক একসময় দেশের সনামধন্য পর্যটন স্পট ছিল। কিন্তু অযতœ, অবহেলায় ইকোপার্ক তার ঐতিহ্য, জৌলুশ হারিয়েছে। ইকোপার্ক নিয়ে সরকারের পক্ষ থেকে একটি […]

সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার এই কিটবক্স বিতরণ করা হয়। সকাল সোয়া ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

চট্টগ্রাম জেলা পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আজ সকাল ১১ টায় ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে জনাব মোঃ সেফাউল হোসেন, […]

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিউজগার্ডেন ডেস্ক: উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর সহযোগিতায় এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর আওতায় আজ ৩ অক্টোবর ২০২৬ তারিখ হতে CWCCI-এর সেমিনার হলে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় […]

আনোয়ারার সিইউএফএলে ট্রাকচালকদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, আহত ২

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক […]