রাউজান পাহাড়তলী বাজারে আণ্ডা করিমের নেতৃত্বে রেস্টুরেন্টে হামলা, লুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের রাউজানে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারের কার্বন রেস্টুরেন্টে। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক মহিউদ্দিনকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন বাদী হয়ে সোমবার রাতে রাউজান থানায় অভিযোগ […]