নিউজগার্ডেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছিল: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজ ও গণমানুষের দর্পণ। সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ জাতির বিবেকের ওপরই হস্তক্ষেপ। সংবাদপত্রের কণ্ঠরোধ করে ফ্যাসিবাদীদের শেষ রক্ষা হয়নি। ১৫ বছর তারা মিডিয়ার কন্ঠরোধ করে রেখেছিল। তারা অতীতে মাত্র ৪টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ করে গণমাধ্যমের টুটি […]

ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ইসলামী দলকে নিয়ে স্বপ্ন দেখছে: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ইসলামী দলকে নিয়ে স্বপ্ন দেখছে। ইসলামই একমাত্র শোষণমুক্ত সমাজ গঠন করতে পারে। জামায়াতে ইসলামী দেশের বৃহৎ ইসলামী দল হিসেবে এ সংগঠনের সকল নেতাকর্মীকে জনগণের উক্ত আকাংখা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যের […]

‘সাংবাদিকদের হাত লম্বা, কিন্তু আইনের হাত আরো লম্বা’

বাংলাদেশের এটর্নী জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাংবাদিক কিংবা অন্য যে কেউ জড়িত থাকুক না কেন আইন অনুযায়ী তার বিচার হবে। মনে রাখা দরকার সাংবাদিকদের হাত লম্বা কিন্তু আইনের হাত আরো লম্বা এবং রাষ্ট্রের হাত আরো লম্বা। বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান […]

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, ফের কাউন্সিলর ও মহিলা লীগের নেত্রীসহ ২৯ জনের নামে মামলা

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর ঘটনাকে ঘিরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও খুনের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় এ মামলা করেন। চট্টগ্রাম আদালতে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী […]