বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মানে সৎ-যোগ্য নেতৃত্ব অপরিহার্য: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া ও টেকনাফ উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ। বুধবার (১১ জুন) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নির্বাচনী রূপরেখা কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, […]

‘সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সনাতন ধর্মের অধিকার প্রতিষ্ঠিত থাকবে’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বজনীন সর্ব মহলের গ্রহন যোগ্য একটি দল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা রক্ষায় জামায়াত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার আদায় ও নিরাপত্তা রক্ষায় জামায়াত সচেষ্ট ছিল।আগামীতে ও জামায়াত সনাতন ধর্মাবলম্বীদের সাথে অতীতের […]

পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে পথসভা

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারনা চালানোর অংশ হিসেবে কক্সবাজার প্রেস ক্লাবের সামনে অদ্য ১১জুন ২০২৫ বুধবার সকাল১০ ঘটিকায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে এক পথসভা অনুষ্টিত হয়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নুপুর বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জসিম […]

বাঁশখালী পৌর সভায় ফ্রেন্ডশিপ সোসাইটির কমিটি গঠন

মুহাম্মদ সাঈদুল ইসলাম, বাঁশখালী: সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার পূর্ণাঙ্গ কমিটিতে ওসমান গণি মুজাহিদকে সভাপতি মোহাম্মদ রিদুয়ানকে সাধারণ সম্পাদক করে ৯১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। কমিটিতে উপদেষ্টা পরিষদ, প্রবাসী উপদেষ্টা, স্থায়ী পরিষদ গঠন ও সাবেক সভাপতি এন এম নাছির উদ্দিনকে প্রধান নির্দেশক, […]

বাড়ি বিধবার, দখলে ফটো জার্নালিস্ট…!!!

নিউজগার্ডেন ডেস্ক: ভাড়া চুক্তি বাতিলের পরও অসহায় বিধবার বাড়ি দখল করতে সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ভাড়াচুক্তি বাতিলের আগের ভাড়ার রাজস্ব চালান দেখিয়ে প্রতারণামূলক মিথ্যা প্রচার করে যাচ্ছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। ৫৮/১- এ পুরানা পল্টনস্থ বাড়িটির মালিকানা ও অবস্থান সম্পর্কে ২২/২/২৫ তারিখে পিবিআই একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, বাড়িটির […]

সরকারের দূরদর্শী নীতিমালায় গতি আসছে আমদানি-রপ্তানি খাতে

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম আধুনিকায়নের জন্য সরকার বিভিন্ন স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। বে-টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, কর্ণফুলী ড্রেজিং, ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং ডিজিটাল ব্যবস্থাপনা এই সব মিলিয়ে গতি আসছে দেশের আমদানি-রপ্তানি খাতে। চট্টগ্রাম বন্দর দেশের ৯০ শতাংশেরও বেশি বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়ায় এর উন্নয়ন অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। বে-টার্মিনাল […]

করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে: মেয়র 

করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি জনগণকে সচেতন থাকার এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বুধবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সিভিল সার্জন, […]

নগরীর বিষাক্ত ভ্রমণ

সজিবুর রহমান আবিদ নগরীর বুকে থেমে আছে সময়, চাকার শব্দে নেই কোনো সুর, অস্থির হাওয়া ঘামে ভেজা মুখে— জানলায় দাঁড়িয়ে তাকায় এক নারী দুর। হর্ণ বাজে, বাজতেই থাকে, আকাশ কাঁপে যান্ত্রিক চাপে, অ্যাম্বুলেন্স থেমে আছে মাঝপথে— বাঁচা-মরার খেলা চলে তার চাপে। রিকশায় বসে স্কুলের শিশু, চোখে তার ঘুম আর বিষণ্নতা, ক্লাসে পৌঁছায় না, জ্যামে হারায়— […]

তামাকুমন্ডি লেইনে আগুন, পুড়ে ছাই এম আর ফ্যাশন

চট্টগ্রামের তামাকুমন্ডি লেইনে অবস্থিত এম কে সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মঈনুদ্দিন সোহেলের মালিকানাধীন ‘এম আর ফ্যাশন’ নামক দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং মালামালের ব্যাপক ক্ষতি […]