মেয়র’র একান্ত সচিব’র কন্যা ব্যবসায় শিক্ষা বিভাগে ৩য়

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র’র একান্ত সচিব (এ.পি.এস) মারুফুল হক চৌধুরীর কন্যা মায়শা মালিহা বিনতে মারুফ ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অসাধারণ ফলাফল অর্জন করেছে। তিনি পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২২৮ নম্বর পেয়ে জিপিএ-৫ লাভ করার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগে মেধাতালিকায় ৩য় […]

সংসদ নির্বাচনের দাবীতে পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: মাদক, চাঁদাবাজ, দখলবাজদের নৈরাজ্যের প্রতিবাদ ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দীন রাব্বি’র নেতৃত্বে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলনেতা রায়হান কবির রাজু, মায়াজ আহমেদ, মোহাম্মদ হাসান, বাপ্পি সহ আরো অনেকে।

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ যুবক

ফটিকছড়ি সংবাদদাতা এ, কে, এম, নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের […]

পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

মোঃ ছরওয়ার কামাল: বাংলাদেশে বৈধ কিংবা অবৈধভাবে কর্মরত ভারতীয়দের সংখ্যা নিয়ে সম্প্রতি একটি বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে অন্তর্র্বতী সরকারের একজন উপদেষ্টা বললেন, বাংলাদেশে ২২ লাখ ভারতীয় কর্মরত রয়েছে। যারা অবৈধভাবে পাচার করছে প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকার অধিক। অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো ও বিএসএফ […]

‘পরিবেশ বিপন্ন হলে মানুষের জীবনও হুমকির মুখে পড়ে’

নিউজগার্ডেন ডেস্ক: ‘এসসিএলএস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫’ শুরু চবিতে। আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ১০ টায় চবির একে খান আইন অনুষদে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দেশের অন্যতম বৃহৎ এই আইনভিত্তিক প্রতিযোগিতা। এবারের প্রতিপাদ্য “জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার”। দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে […]

‘৫৫ বছর পরও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হয়নি’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন আমাদের দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। দীর্ঘ ষোলো বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আমরা আশা করছি, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর সেই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ […]

হাইব্রিড কমিটি বাতিল চাই, বায়েজিদ থান স্বেচ্ছাসেবক দল

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটিকে ‘অযোগ্য ও হাইব্রিড’ নেতাদের দিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর আতুরার ডিপো মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন হিরুর […]

পুলিশের লুট হওয়া পিস্তলসহ আটক ১

শুক্রবার ১১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। […]