‘রাসুল (স.)-এর আদর্শ অনুসরণই শ্রমিক মুক্তির সোপান’

শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি দিয়ে দাও- বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স.) এর এই নির্দেশিত উক্তির মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার কথা ফুটে ওঠে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অদ্য ৮ আগস্ট সোমবার, ১৪ রবিউল আউয়াল বিকাল ৪টায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি. নং- বি-২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্ণফুলী […]

সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নিন্দা 

মোঃ ছরওয়ার কামাল: খাগড়াছড়ির গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সাতজন সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে এ হামলা চালায়, যা মানবতার […]

‘ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজপথে তাজা রক্ত দিয়েছিল মাদরাসা শিক্ষার্থীরা’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিজমের অবসান হয়েছিল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সফল হয় এই অভ্যুত্থান। অভূতপূর্ব এ অভ্যুত্থানে অংশ নেয় সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম ওলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। ইসলামও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে। একই সঙ্গে সব ধরনের জুলুম […]

জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিউজগার্ডেন ডেস্ক: জহিরুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ রাহাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মো: কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক আশরাফুল আমিন।

‘শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আইন শক্তিশালীকরণ জরুরি’

নিউজগার্ডেন ডেস্ক: জন্ম ও মৃত্যু নিবন্ধনে বাংলাদেশ সম্প্রতি কিছুটা সাফল্য অর্জন করলেও বৈশ্বিক ও আঞ্চলিক অগ্রগতির তুলনায় এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪৭ শতাংশ। অথচ বৈশ্বিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার ৭৭ শতাংশ এবং ৭৪ শতাংশ। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং […]