বন্দর নিয়ে স্বার্থবিরোধী কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য-সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, দেশ আজ এক কঠিন সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্রের পথে উত্তরণ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাই হচ্ছে প্রধান লক্ষ্য। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি রাষ্ট্রের এই ক্রান্তিকালে একটি কুচক্রী মহল বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে গভীর চক্রান্তে […]
চট্টগ্রাম ৯ আসনে ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগমূলক উঠান বৈঠক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বীর চট্টলার গণমানুষের প্রিয় নেতা ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই উঠান বৈঠকটি পরিণত হয় একটি প্রাণবন্ত গণসংযোগমূলক সমাবেশে। আনোয়ারুল আজিম শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

নিউজগার্ডেন ডেস্ক: এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৫ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ […]
বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বার্ষিক ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯তম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট উপলক্ষে বার্ষিক ক্যাম্প ফায়ার, অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ক্যাডেটদের সনদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোঃ মনজুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন […]
গণতন্ত্রের নির্বাচন ও গণআন্দোলন কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়: সৈয়দ হুমায়ূন কবীর

নিউজগার্ডেন ডেস্ক: ‘ইসলামী সমাজ’ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন-বিধানদাতা ও শাসনকর্তা মেনে নিলে এবং আলকুরআন বিরোধী সংবিধান ও এরই ধারক-বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করলে আল্লাহর সাথে কুফর এবং শিরক করা হয়। তিনি বলেন, গণতন্ত্রের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র […]