জব্বারের বলী খেলা ২৪ এবং ২৫ এপ্রিল

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১২ বৈশাখ ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলী খেলার ১১৭ তম আসর। সে সাথে বসবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা । দেশের আলোচিত এই বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলীর সভাপতিত্বে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। […]
বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

চট্টগ্রাম: ১৬ এপ্রিল: হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাজারী লেইনে ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বাংলা নববর্বের শুভেচ্ছা বিনিময়, ঔষধ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। হাজারী লেইনের প্রায় ৭০০ ঔষধ ব্যবসায়ীর উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচীতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া […]
৩ লক্ষ ৩শ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে চসিক: ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে […]
‘অসংক্রামক রোগ মোকাবেলায় অতি-প্রক্রিয়াজাত খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমবর্ধমানহারে বাড়ছে। অতি-প্রক্রিয়াজাত খাবার সম্পর্কে ভোক্তা সচেতনতা তৈরিতে প্যাকেটের সম্মুখভাগে সর্তকবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ব্যবস্থার প্রচলন একটি কার্যকর উপায়। এতে ভোক্তা সহজেই বুঝতে পারেন কোন খাদ্যে অতিরিক্ত লবণ (সোডিয়াম), চিনি বা সম্পৃক্ত চর্বি রয়েছে এবং সে অনুযায়ী তিনি স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করতে পারেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে […]
ডা. শাহাদাত হোসেন খাজা গরীব উল্লাহ শাহ্ মাজার পরিচালনা কমিটির সভাপতি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার ও মসজিদ ওয়াকফ এষ্টেটের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. মোঃ শাহাদাত হোসেনকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করা হয়। এই মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ জনগণ ও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক […]