শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ

নিউজগার্ডেন ডেস্ক: ব্রেইন স্ট্রোকের পর কিডনিতে পাথর। শরীরের একের পর এক জটিলতা, সঙ্গে চরম অর্থকষ্ট। এমনকি মাথা গোঁজার ঘরটিও বৃষ্টির সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। জীবনের এমন কঠিন বাস্তবতায় চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে শেষ আশ্রয় হিসেবে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন মোঃ মনির উদ্দিন। সেই আবেদনেই মিলেছে মানবিক সাড়া। চট্টগ্রামের পাঠানটুলী রোডের মরহুম […]

৫ জুন থেকে “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট”

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী ৫ জুন পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে চট্টগ্রাম ‘দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর […]

যুবদল পাহাড়তলী ১২ নং সরাইপাড়া ওয়ার্ডস্থ আব্দুল হাকিম মিয়া স্কুলে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ”র মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে), সকাল ১১টায় পাহাড়তলী ১২ নং সরাইপাড়া ওয়ার্ডস্থ আব্দুল হাকিম মিয়া স্কুলে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে […]

সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিউজগার্ডেন ডেস্ক: আজ ২১ মে দুপুর ২টায় সিএসসিআর এর সম্মেলন কক্ষে সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিএসসিআর এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এর পক্ষে প্রতিষ্ঠানটির ল্যাব ডাইরেক্টর ডা. ডি.এম. আরিফুর রহমান এই সমঝোতা স্মারকে স্¦াক্ষর করেন। সিএসসিআর এর চেয়ারম্যান ডা. […]

‘বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দেওয়ার ষড়যন্ত্র’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর কেবল বাংলাদেশের প্রধান বাণিজ্যের প্রবেশদ্বার নয়, এটি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি এবং সার্বভৌমত্বের সাথে সরাসরি জড়িত। এর নিয়ন্ত্রণ ও পরিচালনার বিষয়টি কেবল মুনাফার হিসাব দিয়ে বিবেচনা করা যায় না, কারণ এই কৌশলগত অবস্থানটি দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষামূলক কাঠামোর মূল ভিত্তি। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার […]

প্রকৌশলী সেলিম মো. জানে আলম চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের মানুষের প্রতিদিনের পানির সংকট, লাইনে চাপ কম, বিলের অভিযোগ, সংযোগের দীর্ঘসূত্রিতা। এসব সমস্যার মুখোমুখি হয় চট্টগ্রাম ওয়াসা। সেই প্রতিষ্ঠানের শীর্ষ পদে এবার এলেন নতুন একজন মানুষ, যাঁর হাতে রয়েছে ২৮ বছরেরও বেশি সময়ের পেশাদার অভিজ্ঞতা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন […]

মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ

নিউজগার্ডেন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার ৩ নম্বর কালারমারছড়া ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ মে) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রম বাস্তবায়ন করছে আইএসডিই […]

জবাবদিহি নিশ্চিতে চালু হচ্ছে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে শিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ চালু করা হবে। নতুন ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিসের মাধ্যমে ভূমিসেবা নিয়ে যে কোনো অভিযোগ অনলাইনে করা যাবে। অভিযোগ জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারী এসএমএসের মাধ্যমে প্রাপ্তিস্বীকার বার্তা […]