আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ছাত্রশিবিরের

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে “শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে” এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান […]

গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ: মেয়র ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে ১০ লক্ষ গাছ রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের নীচে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান মেয়র। প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছ […]

ঘটনার পর প্রতিবাদ নয়, আগে প্রতিরোধ গড়তে হবে: চট্টগ্রামের ডিসি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের চেষ্টার শিকার চার বছরের এক শিশুকে দেখতে হাসপাতালে গিয়ে সমাজে মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ঘটনা ঘটার পর শুধু প্রতিবাদ করলেই হবে না, অপরাধ ঘটার আগেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ শুক্রবার ( ২২ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের […]

ধর্ষণ, শিশু নির্যাতন ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: চলমান দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, মিরপুরের শিশু রামিসা ও চট্টগ্রামের বাকলিয়ার শিশু ফারিয়ার উপর নির্মম নির্যাতন এবং প্রতিবাদকারী জনতা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে “জনতার ঐক্য”। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “আজ আমরা শোক, ক্ষোভ ও প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছি। কারণ এই […]

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে জয় বিএনপিপন্থীদের

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয়ী হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এডভোকেট তারিক আহমদ ও সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বতিায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, […]

নারী শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে: এস এম লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সাম্প্রতিক নারী নির্যাতন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আজ ২২ […]