সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান

নিউজগর্ডেন ডেস্ক: ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে (আজ ২৩ জুন ২০২৬) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। পলাশী দিবস উদযাপন পরিষদের আয়োজনে “আর নয় পলাশী : চাই জাতীয় ঐক্য ও সংহতি” বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন পলাশী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম সিরাজুদ্দৌলাহ্। প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার গবেষক অ্যাডভোকেট এ এম […]

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

নিউজগর্ডেন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামলে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে কিন্তু মান বৃদ্ধি পায়নি। বর্তমান […]

নিষিদ্ধ সংগঠনের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল রাজপথে সবসময় সোচ্চার: মাহফুজুর রহমান

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই আন্দোলনের পথে বহু নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় বাকলিয়ার এক্সেস রোডে বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন […]

গুলি চালানো মাফিয়ার নৈরাজ্য জনগণ মেনে নেবে না: নাজিমুর রহমান

নিউজগর্ডেন ডেস্ক: পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আজ ২৩ জুন, (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতি’র বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জনগণের রায়ে প্রত্যাখ্যাত পতিত ফ্যাসিবাদী শক্তি ও […]

অলংকার – একে খান মোড়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নিউজগর্ডেন ডেস্ক: অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্পট অলংকার-একে খান মোড়ে মঙ্গলবার (২৩ জুন), সকাল থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা যুবদলের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সভাপতিত্বে এতে […]

নিয়মিত খেলার মাধ্যমে শরীর সুস্থ থাকেঃ চুুয়েট ভিসি

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে। এটি হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশিকে শক্তিশালী করে এবং শরীরের রক্তসঞ্চালন উন্নত করে। একই সঙ্গে মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার […]

ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণে সিভাসু ও এমএসএফ’র মধ্যে সমঝোতা স্মারক

নিউজগর্ডেন ডেস্ক: ভেক্টরবাহিত রোগের (VBDs) ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদ এবং আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ার্স (এমএসএফ) /ডক্টরস উইদাউট বর্ডারস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার সকালে সিভাসু’র প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে […]

নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না: মীর হেলাল

নিউজগর্ডেন ডেস্ক: নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচি আজ ২৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে নগরীর জিইসি মোড়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম […]

চট্টগ্রামের কর্ণফুলীতে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল এবং লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার) ২৩ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত […]

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পাঠদান করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে রসায়নের ‘জারণ-বিজারণ’ অধ্যায় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভীতি দূর […]