এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ, শুনলেন ডিসি জাহিদ

কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক বিধবা মা। কেউ এসেছেন জমিজমার বিরোধ নিয়ে, কেউ সম্পত্তি জবরদখলের অভিযোগ জানাতে। সমস্যা ও জীবনের গল্প আলাদা হলেও বুধবার তাঁদের গন্তব্য ছিল এক—চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ […]