আওয়ামীলীগের কাছের অস্ত্র উদ্ধার করতে হবে: ডা. শাহাদাত

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। তবে কিছু কিছু নেতাকর্মী এখনো দেশে রয়ে গেছে। যেসব নেতাকর্মী এখনো দেশে রয়েছেন, তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগই এখনো উদ্ধার হয়নি। তাই এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় […]
দক্ষতা অর্জন ও সংশ্লিষ্ট দেশের ভাষা শেখার উপর গুরুত্ব শ্রমমন্ত্রীর

নিউজগর্ডেন ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের আরও কার্যকরভাবে প্রবেশের সুযোগ তৈরি করতে দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। মন্ত্রী আজ শনিবার চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং […]
দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে মুমিনের জান-মালের পরিপূর্ণ কোরবানি পেশ করতে হবে: শাহজাহান

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কোনো সহজ পথ নয়। এ সংগ্রামে ঈমান, আমল, ত্যাগ ও কোরবানির মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজে দ্বীনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে মুমিনকে তার জান-মাল, সময় ও মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, একজন অগ্রসর কর্মীর প্রধান […]
আল কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ

নিউজগর্ডেন ডেস্ক: ইসলামী সমাজের আয়োজনে আজ ৩ অক্টোবর ২০২৬ইং, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব এবং তাঁরই […]
সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের বিশেষ কর্মসূচির পর গত সপ্তাহে সেখানে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর দাবি, ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির সংখ্যাও কমছে। তবে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩ […]
বিআরডিবি রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক জাহাঙ্গীর সেলিম

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সেলিম। জাহাঙ্গীর সেলিম ছাত্রজীবন থেকেই সক্রিয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। তিনি চট্টগ্রামস্থ কক্সবাজারের শিক্ষার্থীদের একমাত্র সামাজিক সংগঠন ‘কক্সবাজার ডিস্ট্রিক্ট স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম’–এর সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ সময় সফলভাবে […]
‘প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে’

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে। প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যে কোন উদ্যোগে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে। সিটি কর্পোরেশনের যে কোন প্রাণিবান্ধব পদক্ষেপেও তিনি সিভাসু’র সহযোগিতা কামনা করেন। ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উপলক্ষ্যে […]
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরা অধিবেশন সম্পন্ন

নিউজগর্ডেন ডেস্ক: সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম শুরা অধিবেশনে সরকারের প্রতি ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ- ১. চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৬/৪ লাইনের প্রকল্প অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন এবং আনোয়ারা-বাঁশখালী হয়ে কক্সবাজার মহাসড়কটি দ্রুত বাস্তবায়নের দাবি ২. খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি ৩. সরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানে দূর্নীতি ও নির্লজ্জ সীমাহীন দলীয়করণ বন্ধের দাবি আজ […]