
নিউজগার্ডেন ডেস্ক: সি.এম.পি’র পুলিশ কমিশনার অতিরিক্তি আইজিপি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেড়ারেশনের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হওয়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএমকে অদ্য ১৯ মে ২০২৫ইং তারিখ বিকাল ৪টায় দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, আজম চৌধুরী, আবুল খায়ের, আনোয়ার হোসেন, সেলিম খান, মোহাম্মদ শফি, দৌলত মিয়া, হাসান মাহামুদ প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।









