
নিউজগার্ডেন ডেস্ক: ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইল ষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাকলিয়া থানার উদ্যেগে আজ ২৬ জুলাই (শনিবার) বাদে আসর কালামিয়া বাজার দোতালা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মসজিদের ইমাম মাওলানা বেলাল মোনাজাতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লহ বাহার।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মো: ইলিয়াস, বাকলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, লোকমান, আল আমিন, নজরুল ইসলাম, মো সেলিম, কবির, আবদুল রহিম, ওয়াসিম, ফারুক, জয়দুল, শাহাবুদ্দিন, বেলাল, খোকন, হালিম, আলম সহ প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে মোনাজাত এর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কর্মচারীর কর্মকর্তা পাইলট সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ সকলের জন্য দোয়া করা হয়।
বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম ইসমাইলের কবরে সুরা ফাতেহা ও সূরা ইখলাস পাঠ করে জিয়ারত করা হয়।
এ সময় প্রধান অতিথি তার অভিমত ব্যক্ত করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশের কল্যাণে কাজ করেছেন তারে উত্তরসূরি বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা গুলো দিয়েছেন তারে ফলশ্রুতিতে আমরা আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা লক্ষ্য করছি সরকার একটি কালো আইন দিয়ে শ্রমিক রাজনীতি বন্ধ করতে চায় এ কালো আইনের বিরুদ্ধে সকল শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে তার প্রতিবাদ জোরালোভাবে করতে হবে।
অবিলম্বে কালো আইন বাতিল করতে হবে। পরিশেষে অত্র দুর্ঘটনায় আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।









