
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর প্যারেড কর্ণার এর রসিক হাজারী লেইন এর মূল সড়কটি এখন হকারদের দখলে। মূল সড়কের দুই ধারের ফুটপাতে হকারদের বসিয়ে চলছে বিকিকিনি। দেখলে মনে হবে সড়কে চলাচলরত যানবাহন গুলো কোন মার্কেট এর মধ্যবর্তী পথে অবৈধ ভাবে চলাচল করছে। এভাবে সড়ক পথ দখলের সাথে অবৈধ কিছু চাঁদাবাজি ও চলে আসছে দীর্ঘদিন হতে।
স্থানীয় ভবনের আশেপাশে বসবাসরত জনসাধারণ ও পথচারীরা মনে করেন নগরীতে ফুটপাত গুলো চলাচলের জন্য জনগণের ট্যাক্সে নির্মিত। এগলো কোন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য নির্মিত হয় নি। এটা দায়িত্বরত সবাই জানে।
কিন্তু পরিতাপের বিষয় হলো এসব সংস্কারের দায়িত্বে যারা থাকেন, তারাই কোন না কোন মহলের বিশেষ সুবিধা দিতে গিয়ে মূল সড়কের উপরে ফুটপাতে এ ধরনের হকার মার্কেট সৃষ্টির অপ কৌশলের আশ্রয় নিচ্ছেন। হয়তোবা কারো কারো মিলছে এসব ফুটপাত হতে আর্থিক সুবিধা।
পথচারী ও স্থানীয় ভাবে বসবাসরত জন সাধারণ মনে করেন অনতিবিলম্বে এই সব বিষয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নিউমার্কেট এলাকার মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে।









