
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদায় জুলাই অভুত্থান দিবস পালিত হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দিন।
সিনিয়র শিক্ষক রাজলক্ষ্মী সরকারের সঞ্চালনায় উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, লেকচারার মোঃ আনসার উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ আকিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন চৌধুরী, যুবরাজ চন্দ্র দাস, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খবরটি পড়েছেনঃ 5









