বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: বোরহান উদ্দীন

নোয়াখালী ৩ আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দীন বলেছেন, বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তাদের বলবো অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না এসব করা হারাম।


তিনি বলেন, ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য আর রাজনীতি নয়, দলাদলি নয়, মারামারি হিংসা বিদ্বেষ বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী স্টেট কায়েম করতে হবে।

চট্টগ্রাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ৩ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফোরামের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা আমীর আবু জায়েদ, থানা সেক্রেটারী আবদুর রহিম সহ চট্টগ্রামস্থ বেগমগঞ্জ ফোরামের দায়িত্বশীলবৃন্দ।

সরকারের ব্যর্থতা ও এলাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বক্তরা।

মন্তব্য করুন