বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: বোরহান উদ্দীন

নোয়াখালী ৩ আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দীন বলেছেন, বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তাদের বলবো অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না এসব করা হারাম। তিনি বলেন, ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য […]
বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, শাহী জামে মসজিদের খতীব আনোয়ারুল ইসলাম আনসারী.. উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম.সাঈদুল ইসলাম, সহ সভাপতি তারেক ইকবাল […]
বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক মহীয়সী নারী: আবু হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আজকে আমরা যে মহান নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি, তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী। আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী। তিনি বাংলাদেশের মানুষের ভরসাস্থল। তিনি কখনো ক্ষমতার […]
খালেদা জিয়া জনগণের নেত্রী, ক্ষমতার নয়: শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম–৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৪ নং পাথরঘাটা “সি” ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজন করা হলো এক ভিন্ন আবহের দোয়া মাহফিল। শীতের বিকেল গড়িয়ে সন্ধ্যার আলো নেমে এলে পাথরঘাটার সরু গলিতে ব্যানার-পোস্টারে সাজানো ওই স্থানটি ধীরে ধীরে পরিণত হয় ছোট্ট এক রাজনৈতিক সমাবেশে। এলাকার যুবদল, […]
বেগম জিয়ার সুস্থতা কামনায় খাবার বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ১৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে খতমে কুরআন দোয়া ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ ৩ ডিসেম্বর বাদ যোহর মাস্টার লেন সংলগ্ন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি বলেন আপনারা শহীদ […]
নগরীর আগ্রাবাদের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

নিউজগার্ডেন ডেস্ক: শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব’র আন্তরিক সহযোগিতায় আগ্রাবাদ হাউজিং, শ্যামলী আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, কর্ণফুলী কমপ্লেক্স এ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন সংযোজিত লার্ভা ধ্বংসকারী মেশিন- বিটিআই প্রযুক্তি, ফগার মেশিন ও কীটনাশক স্প্রের মাধ্যমে অত্র এলাকাসমূহে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন […]
৫ দফা বাস্তবায়নের দাবীতে ৮ দলের সাংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, যৌক্তিক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) লালদীঘি ময়দানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশা আল্লাহ। আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে […]
নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

নিউজগার্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, দেশ ও বিশ্বের মানুষ উদ্বিগ্ন। জাতির এ ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের জনপ্রিয় নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ডা: শহাদাত সহ বিএনপির নীতি নির্ধারকদের পরামর্শে স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করেছে নিউজগার্ডেন প্রশাসন। মঙ্গলবার […]