
নিউজগার্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, দেশ ও বিশ্বের মানুষ উদ্বিগ্ন।
জাতির এ ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের জনপ্রিয় নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ডা: শহাদাত সহ বিএনপির নীতি নির্ধারকদের পরামর্শে স্থগিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করেছে নিউজগার্ডেন প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৪ টায় এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজগার্ডেনের সম্পাদক কামরুল হুদা।
নিউজগার্ডেনের সম্পাদক কামরুল হুদা বলেন, ‘আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৪ ডিসেম্বর নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন। জাতির এ ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের জনপ্রিয় নিউজগার্ডেনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাটাই আমাদের জন্য উদ্বেগের কারণ, তাই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করেছি। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। এ উপলক্ষে নিউজগার্ডেনের দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতিও নিয়েছিলাম। অনুষ্ঠান স্থগিতের কারণে পাঠক মহলকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।









