নগরীর আগ্রাবাদের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

নিউজগার্ডেন ডেস্ক: শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব’র আন্তরিক সহযোগিতায় আগ্রাবাদ হাউজিং, শ্যামলী আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, কর্ণফুলী কমপ্লেক্স এ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন সংযোজিত লার্ভা ধ্বংসকারী মেশিন- বিটিআই প্রযুক্তি, ফগার মেশিন ও কীটনাশক স্প্রের মাধ্যমে অত্র এলাকাসমূহে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন, অত্র এলাকার কৃতি সন্তান, সমাজ সেবক- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ আশরাফুল আমিন।
এ সময় সিটি কর্পোরেশনের শরিফুল ইসলাম মাহি- মশক নিধন কর্মকর্তা, জাহিদুল্লাহ রাশেদ- জোন কর্মকর্তা, ওয়াসিম কামাল রাজা- ২৪ নং ওয়ার্ড সুপারভাইজার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি- ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক- চৌধুরী হাসান মাহমুদ টিটুসহ মোঃ শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল মান্নান চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামসুল হক, মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মোঃ সামসুল মাওলা, মোঃ আবু ইউসুফ, মোঃ এ জি এম শওকত হোসেন, আলমগীর হোসেন পিলু, মো: আবুল খায়ের, আব্দুল আউয়াল, আবুল কালাম আজাদ, কাজী জহিরুল ইসলাম, এ কে এম মইনুল হক, এ এইচ এম কুতুব উদ্দিন চৌধুরী নোবেল, মোঃ মাহাবুবুল হক সাহেদ, সৈয়দ আতিকুর রহমান, জসিম উদ্দিন খান সুমন, মোঃ তাজুল ইসলাম রানা, চৌধুরী নিয়াজ আহমেদ রাজু, ক্যাপ্টেন আশরাফুল মান্নান, মো: মোরশেদ আলম মাসুদ, মোঃ সাইফুল ইসলাম রনি, মোঃ ইফতেখার উদ্দিন লিমন, নবীন রশিদ, মশিউর রহমান মাসুদ, মোঃ মেজবাহ উদ্দিন ইমন, অনিক, শ্রাবণ প্রমূখ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী এই ধরনের নাগরিক সেবা প্রদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সচিব’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন