চট্টগ্রাম ওয়াসায় কর্মচারীরা উৎসব বোনাস থেকে বঞ্চিত!

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসায় দৈনিক মজুরিভিত্তিক ও আউটসোর্সিং সব মিলে প্রায় ৩০০ কর্মচারী বিভিন্ন পদে কাজ করে যাচ্ছে বিভিন্ন নীতিমালার দোহাই দিয়ে এইসব কর্মচারীদেরকে উৎসব বনাস থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। আবার একই প্রতিষ্ঠানে একই পদে কাজ করার পরে কেউ উৎসব বোনাস পাচ্ছে আবার কেউ পাচ্ছে না এই বৈষম্যয় চট্টগ্রাম ওয়াসায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অথচ বাংলাদেশ শ্রম আইন ও শ্রমনীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে যে, কোন কর্মচারী যে ক্যাটাগরিতে হোক না কেন একনাগরে এক বছর কাজ করার পর এক মাসের সমপরিমাণ মজুরি উৎসব বোনাস হিসেবে পাপ্য হইবেন।কিন্তু চট্টগ্রাম ওয়াসা এই আইন কার্যকর করা হচ্ছে না। শ্রমিক সংগঠনগুলো এই ব্যাপারে বারবার ধারণা দিলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী বলেন, ২০২৫ সালে অর্থ মন্ত্রণালয় থেকে আউটসোর্সিং কর্মচারীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তাতে উৎসব বোনাস সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা উল্লেখ আছে কিন্তু চট্টগ্রাম ওয়াসায় তাহা বাস্তবায়ন করা হচ্ছে না। কর্মচারীরা তাদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য সংঘটিত হওয়ার চেষ্টা করলে চাটাই করার হুমকি দেওয়া হচ্ছে। ফলে এসব কর্মচারীদের ঈদ আনন্দে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। বিষয়টি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য শ্রমিকরা দাবি জানাচ্ছে।

 

মন্তব্য করুন