
ত্যাগ ও সংযমের পবিত্র মাস রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’স ভয়েস। ‘গতকাল ১৭মার্চ প্রোজেক্ট চনা পিঁয়াজু (পিসিপি) ২০২৬’ শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ শিশুর কাছে পৌঁছে দেওয়া হয়েছে রমজান ও ঈদের আগাম আনন্দ।
এবারের আয়োজনটি পূর্ববর্তী বছরগুলোর তুলনায় ভিন্নধর্মী। শিশুদের নির্দিষ্ট স্থানে সমবেত করার পরিবর্তে, সংগঠনের সদস্যরা আনন্দ সামগ্রী নিয়ে সরাসরি শিশুদের দোরগোড়ায় পৌঁছে যান। এ কর্মসূচির আওতায় SOS Children’s Village Chattogram, CGS Community School, Hope School এবং Child Care Model Schoolসহ মোট সাতটি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিটি শিশুকে ইফতারের পাশাপাশি ‘স্মাইল প্যাক’ এবং ঈদের নতুন পোশাক প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ পূর্ণতা সহকারে উপভোগ করতে পারে।
উদ্যোগটির সফল বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে BSRM এবং Blue Aqua Drinking Water।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট Farista Chowdhury বলেন, “প্রোজেক্ট চনা পিঁয়াজু আমাদের জন্য ঈদ উদযাপনের একটি বিশেষ মাধ্যম। আমরা চেষ্টা করেছি এ আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে, যারা এ ধরনের সুযোগ থেকে বঞ্চিত। এ বছর আরও বেশি শিশুর কাছে পৌঁছাতে আমরা ভিন্নভাবে আয়োজনটি সাজিয়েছি।”
অর্গানাইজিং লিড Arpita Chowdhury বলেন, “প্রোজেক্ট চনা পিঁয়াজুর ১৫ বছর পূর্তি উপলক্ষে আমরা কার্যক্রম নতুনভাবে পরিকল্পনা করেছি। আমাদের লক্ষ্য ১০০০-এর বেশি শিশুর কাছে পৌঁছানো এবং তাদের নিজস্ব পরিবেশেই আনন্দ পৌঁছে দেওয়া।”
উল্লেখ্য, প্রোজেক্ট চনা পিঁয়াজু দীর্ঘদিন ধরে ইফতার ও ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে আসছে। আয়োজকরা মনে করেন, সামাজিক পরিবর্তন কেবল সহায়তার পরিমাণে নয়, বরং সম্পৃক্ততার মানের ওপর নির্ভরশীল।









