
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ”র মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে), সকাল ১১টায় পাহাড়তলী ১২ নং সরাইপাড়া ওয়ার্ডস্থ আব্দুল হাকিম মিয়া স্কুলে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, বর্তমান সরকার দায়সারাভাবে বৃক্ষরোপণে বিশ্বাস করে না। প্রতিটি গাছ যেন পরিবেশ ও দেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর টেকসই বৃদ্ধি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় ও স্কুলের প্রধান শিক্ষিকা কঙ্গনা দাশের সভাপতিত্বে এতে মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুল হক মুজু, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল গনি সওদাগর, হাজী দিদারুল হক, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম, মহানগর যুবদল নেতা হোসেন জামান, নগর ছাত্রদল সাবেক সহ সভাপতি হারুন বেগ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শওকত খাঁন রাজু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল খাঁন, তাঁতীদল আহবায়ক এনাম উল্লাহ্, ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদ, সদস্য মোহাম্মদ সালেক, সদস্য মোহাম্মদ আরিফসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









