মেরিন একাডেমিতে আন্তর্জাতিক নাবিক দিবস পালিত

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয়।
বৃহস্পতিবার ২৫ জুন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে একাডেমির ৩৭ তম গভর্নিং বডির সভা নতুন কনফারেন্স রুমে সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
তৃতীয় পর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি একাডেমির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
চতুর্থ পর্বে বৃক্ষরোপণ করেন। পঞ্চম পর্বে শহীদ লিয়াকত আলী ক্যাডেট ব্লক ডাইনিং হলে আলোচনা সভা সম্পন্ন হয়।
ষষ্ঠ পর্বে একাডেমির প্রশিক্ষণ স্থাপনা ও উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।
সপ্তম পর্বে মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

মন্তব্য করুন