ডবলমুরিং থানা যুবদলের প্রতিবাদ মিছিল

নিউজগর্ডেন ডেস্ক: ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। আজ ৩০ জুন (মঙ্গলবার) বিকালে হালিশহর রোড থেকে শুরু হয়ে নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অবস্থানকে সুসংহত করতে হবে। কোনো ধরনের অপপ্রচার, রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে এবং সুস্থ, শালীন ও গণমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, পতালক বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি করতে খুন, গুম, ধর্ষণ করে যাচ্ছে। নানাভাবে সরকার প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা চালাচ্ছেন তারা। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সজাগ, সচেতন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান রাসেল, থানা যুবদল নেতা জানে আলম মিন্টু, আব্দুল হান্নান,মাসুদ জলিল ,শাহজাহান বুলু, মোঃ সিপন, ওয়ার্ড যুবদলের আনসারুল হাসনাইন ওয়াসিফ, মোঃ সাজ্জাদ, মোঃ রিয়াজ সাদ্দাম হোসেন, মোঃ শওকত হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন