
নিউজগার্ডেন ডেস্ক: চান্দঁগাও থানার ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক ফজল আমিন গতকাল শুক্রবার দুপুর ১২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফজল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ। আজ এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন গত ফ্যাসিট হাসিনা বিরোধী আন্দোলনে ফজল আমিন ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
আজ বাদে এশা বাদশা চেয়ারম্যানঘাটা ওমর আলী মাতবর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।









