
Aviation Security Culture উন্নয়নের লক্ষ্যে এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা জোরদারের অংশ হিসেবে নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজন (বেবিচক নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনী টাস্কফোর্স, এপিবিএন, আনসার, বিমানবন্দর পুলিশ ফাঁড়ি) এর অংশগ্রহণে ১৩ অক্টোবর -১৫ অক্টোবর পর্যন্ত Aviation Security Week-2026 পালিত হবে। আজ দুপুর ১২ ঘটিকায়
Aviation Security Week-2026 এর শুভ উদ্বোধন করেন অত্র বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন। এসময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য উর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Aviation Security Week -2026 উপলক্ষে ১৩-১৫ অক্টোবর, ২০২৬ প্রতিদিন অত্র বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্রিফিং এবং মহড়া(Crowd Control, vehicle Control, Access Control ইত্যাদি) ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হবে।









