আনোয়ার হোসাইনের রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নাসিমন ভ্রমনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বাদে জোহর চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে শ্রমিকদারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভপিতি, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমদ, বিভাগীয় শ্রমিক দলের সি: যুগ্ম সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সম্পাদক হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ, আব্দুল খালেক, মো: মিয়াজী, মোঃ ইউনুস, মো: আলতাব, শফিকুল ইসলাম মাস্টার, মো: হারুনুর রশিদ, মোঃ রিঙ্কু, শামসুল হক টুকু, মোহাম্মদ ফজলুল হক জাবেদ, জসিম উদ্দিন রফিক, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জামাল উদ্দিন, কামাল হোসেন ইমন, মোহাম্মদ লিটন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম মহান আল্লাহর কাছে আলহাজ্ব আনোয়ার হোসেন এর সুস্থতা ও চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব চৌধুরী ও বিএনপি’র অফিসের স্টাফ মো: নূর হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দের জন্য দোয়া করেন এবং শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সদস্য পানি উন্নয়ন বোর্ডের সভাপতি কাজী আফসারের মায়ের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফর রহমান কোকোর জন্য দোয়া করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রোগমুক্তি কামনা মহান আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যেন দেশ ও জাতির খেদমত করার জন্য তাদেরকে সুস্থতা দান করেন। আমিন।

মন্তব্য করুন