সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সাবেক কূটনীতিক নজরুল ইসলাম খান-এর সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন স্যার ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় আজ ১৮ মার্চ মঙ্গলবার ইফতার আগ মূহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ৭০ বছর।
স্বামী, এক ছেলে, দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মন্তব্য করুন