রাউজানে অসহায় পরিবারের মাঝে জাফর আহমদ’র গাড়ি বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সীপাড়ায় গউছিয়া কমিটি বাংলাদেশ বদু মুন্সীপাড়া শাখার ব্যবস্থাপনায়, বদু মুন্সীপাড়া খানকাহ শরীফ সম্মুখস্থ ময়দানে, আলহাজ্ব জাফর আহমদ’র সার্বিক সহযোগিতায় পবিত্র খতমে বারভী শরীফ, শোহাদায়ে বদর স্মরণ, সকল বুজুর্গানেদীন ও এলাকার মুরব্বিদের ইছালে সওয়াব, মেধাবীদের সংবর্ধনা, দুঃস্থ ও অসহায় পরিবারকে গাড়ি বিতরণ উপলক্ষে আজিমুশশান দোয়া ও ইফতার মাহফিল ১৮ মার্চ (মঙ্গলবার) আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ত্ব করেন মোহাম্মদ মীর জাহেদ, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, আলহাজ্ব জাফর স্টিল ট্রাস্ট এর স্বত্বাধিকারী আলহাজ্ব জাফর আহমদ, উদ্বোধনী বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণের সভাপতি আলহাজ্ব আবু বকর সওদাগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদু মুন্সীপাড়া সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি আহমদ ছাফা, সংবর্ধিত অতিথির পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট শাহাদাত হোসেন।

মাহফিলে তকরির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী, অনুষ্ঠান পরিচালনা করেন এসকান্দর মিয়া।

এতে আরো উপস্থিত ছিলেন াহাঙ্গীর আলম, রফিক আহমদ, এ জি এম জয়নাল আবেদিন, পুলিশ অফিসার আব্দুল বাতেন, নুরুন্নবী, শেখ কামাল, নুরুল আবছার সওদাগর, হাফেজ বদিউল আলম, মোহাম্মদ শোয়েব, জসিম উদ্দিন, ফয়েজ আহমদ, মোহাম্মদ শফি, মন্জুরুল আলম সহ অনেকে।

সংবর্ধিত অতিথিরা হলেন ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী, এডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, এডভোকেট মোহাম্মদ ফয়সাল, ডা: মিনজাহারুল আবেদীন মিজান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরাফাতুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নুল আবেদিন, ডা: মোহাম্মদ তরিকুল ইসলাম, ডা. আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন, মোহাম্মদ সানজিদ ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বিন ফয়েজ।

যাদের নিকট গাড়ি তুলে দেয়া হয়, তারা হলেন মোহাম্মদ মন্জুর হোসেন মন্জু, মোহাম্মদ হারুন, ইয়ার মোহাম্মদ ও মোহাম্মদ সালাহউদ্দিন।

মন্তব্য করুন