
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড মাইজপাড়া ইউনিট আয়োজিত তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি ভাবে নির্বাচিত কারা পরিদর্শক জনাব জাফর আহমদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য চান্দগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীয় আলহাজ্ব জাকির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মোরশেদ।
সভা সঞ্চালন করেন চান্দগাঁও থানা যুবদল নেতা ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজল কবির।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড সংগ্রামী সিনিয়র যুগ্ন-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা হাজী নেজাম উদ্দীন,বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব, সিরাজ কন্ট্রাক্টর,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সৈয়দ রাসেল,চান্দগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ হাসান,চান্দগাঁও থানা যুবদল নেতা মোঃ শাহেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাবেদ, নাছির, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন,সাইফুল,মানিক, জীবন,নয়ন,ইব্রাহিম, নাছিরসহ নেতৃবৃন্দ।









