
নিউজগার্ডেন ডেস্ক: ‘ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ’ ঈদ বয়ে আনুক অনাবিল সুখ – ঈদ মোবারক। চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ কর্মীদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো: জাহিদুল করিম কচি।
রবিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি। মোঃ জাহিদুল করিম কচি বলেন, বছর ঘুরে পবিত্র ঈদুল ফিতর এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাতমুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সাংবাদিক ও চট্টগ্রাম নগরের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে শুভেচ্ছা জানান মোঃ জাহিদুল করিম কচি।
চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতি সকলকে আস্থা রাখার আহ্বান জানান। তিনি আগামী দিনে চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে থেকে মানুষ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।









