
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাতে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
এই শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ হেলালী বলেন, ‘‘এলাকার প্রতিটি ভোটারের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। সততা, সহনশীলতা এবং জনবান্ধব কর্মসূচির কারণে চট্টগ্রাম-১০ আসনে আমাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই ধারাটি অব্যাহত থাকলে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোটের জোয়ার বয়ে যাবে।’’
৮ এপ্রিল শুলকবহরের আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসায় দলীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান হেলালী জামায়াতের নেতাকর্মী ও এলাকাবাসীর আন্তরিকতার প্রশংসা করে বলেন, ‘‘চট্টগ্রাম-১০ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয়ের মুকুট আমরাই পড়বো।’’
ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিনই তাঁর বাসায় শুভেচ্ছা বিনিময় করতে আসেন নেতাকর্মী ও এলাকার মানুষ। তাদের আপ্যায়ন করার পাশাপাশি, হেলালী নিজের বক্তব্যও রাখেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ওয়ার্ড সেক্রেটারি আকাশ চৌধুরী, সহ-সভাপতি, মোহাম্মদ আবু জাফর, বনি আমিন, মাইনুদ্দিন, আমজাদ হোসেন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আবু রিয়াদ, মোহাম্মদ মিজান প্রমুখ।









