
নিউজগার্ডেন ডেস্ক: গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী জুলাই আগস্ট আহত যোদ্ধা উদ্যোগে বিক্ষোভ মিছিল।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জুলাই আগস্ট যোদ্ধা আহত যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন আহত যোদ্ধা ফারহান জামিল।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টায় চট্টগ্রাম প্রবর্তক মোড় এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া।
বক্তারা সরকার ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
এতে উপস্থিত ছিলেন আহত যোদ্ধা মোহাম্মদ আরিফ ইসলাম,জহুরুল ইসলাম জিসান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মুহিত, মোঃ আশিক, মাওলানা ওসমান কাসেমী, মোঃ এরশাদ, ইব্রান ওয়াহিদ মারুফ প্রমুখ।









