
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমিতে আন্ত: বিভাগীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১২ মে) বিকালে মেরিন একাডেমির ফুটবল গ্রাউন্ডে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এই এ্যাথলেটিকস প্রতিযোগীতায় প্রায় ২২টিরও বেশি খেলাধুলা ও অন্যান্যা বিষয়ে ক্যাডেট, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর। এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌ প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, ক্যাপ্টেন মোঃ মোজাহেদুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দিন ও ইব্রাহিম বিন নেজাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়। তারা আরো বলেন, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়ার ফলে এবং সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে আমরাও বৈশ্বিক প্রেক্ষাপটে খেলাধুলায় অনেকক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি। তারা ক্যাডেটদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
পরে কমান্ড্যান্ট, বিভাগীয় প্রধান, ডিভিশনাল অফিসার, জিআই, পিটিআইগণ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ্যাথলেটিকস প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্যাডেট, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।









