সারাদেশের বিচারপ্রার্থী মানুষের কল্যাণে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামসহ সারাদেশের বিচারপ্রার্থী মানুষের কল্যাণে ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে “চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ” স্থাপনের দাবীতে ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর পক্ষ থেকে আজ ১২ মে (সোমবার) অন্তর্র্বতী সরকারের প্রধান, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি বরাবর চট্টগ্রাম জেলা প্রশাসক’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ আরো বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ. এস. এম বদরুল আনোয়ার, সেক্রেটারি এড. কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী এড. বদরুল হুদা মামুন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী , সাবেক সাধারন সম্পাদক এড. জাহিদ (বীরু), সাবেক সাধারন সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এড. এনামুল হক, পরিষদের সমন্বয়ক এড. কাজী আশরাফুল হক আনসারী, সদস্য এড. বদরুল রিয়াজ, এড. এ বি এম উমর আলী এবং এড. শহিদুল ইসলাম।

মন্তব্য করুন