মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিচালিত মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ এবং সোনালী ব্যাংক পিএলসি মেরিন একাডেমি, চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের হলরুমে অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং পদার্থবিজ্ঞান প্রভাষক ছোটন দাশ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সাউথ এর বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরিফুল কবীর, এ্যসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিন্টু রাম দাশ, বাংলাদেশ মেরিন একাডেমির এ্যাডজুটেন্ট ও স্কুল এন্ড কলেজের কাউন্সিল কমিটির সভাপতি নৌপ্রকৌ. গোলাম মোস্তফা এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, প্রিন্সিপাল অফিস প্রতিনিধি অভিজিৎ তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আনসার উদ্দিন, কামাল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, মো: আমিরুল ইসলাম, শিক্ষক শামছুন নাহার, মোঃ আকিমুল ইসলাম, মোহাম্মদ মাসুদ পারভেজ সোহেল, আনোয়ার হোছাইন, ব্যাংকের অফিসার মোঃ রহিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত সোনালি পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি সহ বিবিধ ফি/ চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠান শেষে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের পক্ষে প্রিন্সিপাল শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এবং সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন