চন্দনাইশ উপজেলা বিএনপির আনন্দ মিছিল

ওসমান চৌধুরী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় চন্দনাইশ উপজেলা বিএনপি চন্দনাইশ পৌর বিএনপি দোহাজারী পৌর বিএনপির উদ্দেগে ২০ মে ২০২৫ চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বাদ্য বাদক নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিন করে এবং পুরাতন গাছবাড়িয়া সরকারি কলেজ সত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসু উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌর বিএনপির আহবায়ক মোঃ মাহাদুর রহমান (মাদু).চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবরের সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন দোহাজারী পৌর বিএনপি নেতা বাবু খান, নওশা মিয়া সওদাগর, খুরশিদ আলিম চৌং, মাষ্টার রিয়াজ উদ্দিন, আঃ সালাম কোম্পানি, গোলাম রসুল বাবুল, সেলিম উদ্দিন, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মজিবুল হক কোখা মেম্বার, সদস্য সচিব মোজাম্মেল মেম্বার, আমির হোসেন, ফয়েজ আহমেদ, সিরাজুল মোস্তাফা, মাহাফুজুর রহমান, কামাল উদ্দিন, শাকিল মাহমুদ চৌধুরী, চন্দনাইশ পৌর বিএনপি নেতা আইনুল হুদা,শিল্পপতি সাইফুল ইসলাম হিরু, আবু ছাদেক,বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, শিকদার বাদশাহ প্রমুখ।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, এবং সদস্য সচিব হেলাল উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মন্তব্য করুন