খেলাধূলার অভ্যাস মানুষকে আনন্দমুখর থাকতে সহায়তা করে: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শিশুকাল থেকে খেলাধূলার অভ্যাস একজন মানুষকে সব সময় আনন্দমুখর থাকতে সহায়তা করে। যারা খেলাধূলা করে না, নিজেদের ঘরের মধ্যে বন্দি রাখে, তারা নানারকম মানসিক সমস্যায় ভোগে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিষণ্ণতা ও বদমেজাজি। কেউ কেউ আবার মানুষের সাথে সঠিকভাবে মিশতে পারে না ফলে তার মধ্যে নানারকম অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। তাই সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন অর্জনেও খেলাধূলার ভূমিকা অনেক।

তিনি আজ ২৪ মে (শনিবার) সকালে পূর্ব আমবাগান সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত “মরহুম আব্দুল লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ যোগাযোগ সম্পাদক আবুল কালমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক সহ সভাপতি আমজাদুল আহসান আমজাদ, চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহ সভাপতি একেএম ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, এছাড়া রেজাউল করিম টিটু, ফজলুল কাদের পলক, মোঃ আক্তারুজ্জামান, রবিউল ইসলাম বাবু, মুছা, রনি, এডভোকেট রাজু, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, মোঃ শহীদুল।

মন্তব্য করুন