
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের আওতাধীন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মীসভা সদরঘাট থানা মৎস্যজীবী দলের আহবায়ক সাইদুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এই দফাগুলো বাস্তবায়ন করা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত হবে।
প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তর্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মোঃ মুরাদ, ১ নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ জাফর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোঃ কামাল হোসেন সামির, বিএনপি নেতা জামসেদ হায়দার , আজিজ, হিরু, সাজু, মুখলেছ, সদরঘাট থানা মৎস্যজীবী দলের নেতা ইউনুছ হাওলাদার, শরীফ মাঝি, ওয়ার্ড আহবায়ক মোঃ কালু, সদস্য সচিব মোঃ দিদার, যুগ্ম আহবায়ক রিয়াজ, সেলিম ও সুমন প্রমুখ।









